ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
তৌহিদ আফ্রিদির সাথে প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 11:35 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 7 September, 2021, 12:11 PM

তৌহিদ আফ্রিদির সাথে প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি!

তৌহিদ আফ্রিদির সাথে প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি!

দীঘি এখন আর সেই ছোট্টটি নেই। দিন গেছে, দীঘিও হয়েছেন বড়। এখন তিনি পূর্ণাঙ্গ নায়িকা। ইতোমধ্যে তার অভিনীত একাধিক সিনেমাও মুক্তি পেয়েছে। হাতে রয়েছে আলোচিত কিছু সিনেমার কাজ।

পেশাগত কাজের পাশাপাশি এখন দীঘির ব্যক্তিগত জীবন নিয়েও নিয়মিত চর্চা হয়। অনুসারীদের মধ্যে গুঞ্জন রয়েছে, তিনি নাকি ইউটিউবার তাওহীদ আফ্রিদির সঙ্গে প্রেম করেন। অনেকে জানতে চান, তারা বিয়ে করবেন কবে।

এত দিন এসব গুঞ্জনের ব্যাপারে কিছু বলেননি দীঘি। এবার মুখ খুললেন। একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে জানালেন প্রেম ও বিয়ে নিয়ে তার ভাবনা। বললেন, ‘আমাদের বন্ধুত্বের সম্পর্কটা অন্যরকম। দুই বছর ধরে আফ্রিদি আমার ভাল বন্ধু।’

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই রোম্যান্টিক কবিতার লাইন পোস্ট করেন দীঘি। তাহলে কি সত্যিই প্রেম করছেন তিনি? তার ভাষ্য, ‘এগুলো আমার লেখা না, সংগৃহীত। কোনো কবিতা বা গানের লাইন ভালো লাগলে শেয়ার করি। আর প্রেম না, ক্যারিয়ার নিয়ে ভাবছি। বিয়েশাদি নিয়েও একদম ভাবছি না। অনেকেই লেখেন, আমি প্রেম করি। গুজব কান দেবেন না। প্রেমে জড়ালে আমার মুখ থেকেই শুনবেন।’

এদিকে দীঘি সম্প্রতি অভিনয় করেছেন একটি হিন্দি গানের ভিডিওতে। যেটা গেয়েছেন ন্যান্সি। জানা গেছে, ভারতের টি সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হবে। এছাড়া ‘মুজিব ভাই’ একটি সিনেমায় যুক্ত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status