ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
‘তোমাকে দেখার জন্য আর তর সইছে না’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 11:31 AM

‘তোমাকে দেখার জন্য আর তর সইছে না’

‘তোমাকে দেখার জন্য আর তর সইছে না’

বাচ্চদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান পত্নী উম্মে আহমেদ শিশির। সময় পেলেই সাকিব উড়াল দেন যুক্তরাষ্ট্রে। ব্যস্ত ক্রিকেটসূচির কারণে তাদের একসঙ্গে থাকার সুযোগ কমই হয়। তার আফসোস প্রকাশ করলেন শিশির।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটা ছবি পোস্ট করে শিশির জানালেন, তার প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার আকুতি। শিশির এক লাইনে লিখেছেন, ‘শিগগিরই তোমাকে দেখার জন্য আর তর সইছে না’।


দিন কয়েক আগে আক্ষেপ ছিল সাকিবের কথাতেও। বাংলাদেশের এই তারকা ক্রিকেটার জানাচ্ছিলেন, তার কন্যা আলাইনা হাসান স্কুলে প্রথমে গ্রেডে পা রেখেছে।

পিঠে স্কুলব্যাগসহ কন্যার একটি ছবি পোষ্ট করে গত বৃহস্পতিবার সাকিব লেখেন, ‘আমার ছোট্ট কন্যা আর ছোটটি নেই। স্কুলে প্রথম গ্রেডে প্রথম দিন শুরু হয়েছে ওর। তোমার এই বিশেষ দিনে দূরে থাকার সময়টা আমার জন্য খুবই কষ্টের’।

যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সঙ্গে সাকিবের সংসার শুরু হয় সেই ২০১২ সালের ডিসেম্বরে। ২০১৫ সালের ৮ নভেম্বর এই তারকা দম্পতির ঘর আলো করে আসে প্রথম কন্যা সন্তান আলাইনা হাসান অব্রি।

২০২০ সালের এপ্রিলে দ্বিতীয় কন্যার জনক হন সাকিব। যার নাম রাখেন রাম হাসান। এরপর এ বছরের ১৬ মার্চে তাদের ঘরে আসে পুত্র সন্তান, ইজাহ আল হাসান।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status