ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
প্রেমিকার কোলেই মারা যান সিদ্ধার্থ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 September, 2021, 2:06 PM

প্রেমিকার কোলেই মারা যান সিদ্ধার্থ

প্রেমিকার কোলেই মারা যান সিদ্ধার্থ

অভিনেতা সিদ্ধার্থ শুক্লার ময়না তদন্ত শেষ হয়েছে। শুক্রবার সাড়ে ১১টায় সিদ্ধার্থের পরিবারের হাতে তার মরদেহ তুলে দেওয়া হয়। আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে। মাত্র ৪০ বছরেই জীবনের ইতি টানলেন তিনি।

তার এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না বলিউডপ্রেমীরা। তবে সবচেয়ে বেশি যিনি আঘাত পেয়েছেন, ভেঙে পড়েছেন, তিনি শেহনাজ গিল, সিদ্ধার্থের প্রেমিকা। বুধবার (১ সেপ্টেম্বর) রাতে সিদ্ধার্থের বাড়িতেই ছিলেন শেহনাজ গিল। এদিন সন্ধ্যারাত থেকেই অস্বস্তি বোধ করছিলেন অভিনেতা। তখন শেহনাজ ও সিদ্ধার্থের মা রিতা শুক্লা ছিলেন পাশে। তারা সিদ্ধার্থকে লেবু পানি ও আইসক্রিম খাওয়ান। যাতে তার অস্বস্তি কাটে।

রাত দেড়টার দিকে শেহনাজের কোলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েন সিদ্ধার্থ। ঘুমিয়ে যান শেহনাজও। সকালে শেহনাজ ঘুম থেকে উঠে দেখেন সিদ্ধার্থ নড়াচড়া করছেন না। এরপর পরিবারের অন্যদের ডাকেন। তাৎক্ষনিক হাসপাতালে নেয়া হয়। কিন্তু ততক্ষণে চিরতরে না ফেরার দেশে চলে গেছেন অভিনেতা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রেমিকের মৃত্যুতে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছেন শেহনাজ। গণমাধ্যমের সঙ্গে পর্যন্ত কথা বলছেন না। তার বাবা সন্তোষ সিং সুখ বলেন, ও কথা বলতে পারছে না ঠিকমতো। শুধু একটা কথাই বারবার বলছে- বাবা, আমার হাতে ও পৃথিবী ছেড়ে চলে গেল। আমি এবার কীভাবে বাঁচব?

উল্লেখ্য, জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৩’ আসরে একসঙ্গে অংশ নিয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল। সেখানেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। যদিও তারা সরাসরি স্বীকার করেননি। তবে বিভিন্ন সময় তাদের একান্তে দেখা গিয়েছে, এমনকি পরোক্ষভাবেও একে-অপরের প্রতি ভালোলাগার কথা জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status