ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
কেরাণীগঞ্জে বিআরটিএ ও পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, আটক ৫১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 September, 2021, 1:55 PM

কেরাণীগঞ্জে বিআরটিএ ও পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, আটক ৫১

কেরাণীগঞ্জে বিআরটিএ ও পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, আটক ৫১

ঢাকার কেরাণীগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও পাসপোর্ট অফিসে দালালদের বিরুদ্ধে একযোগে অভিযান পরিচালনা করছে পুলিশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিআরটিএ ও পাসপোর্ট কর্তৃপক্ষের সহযোগিতায় একযোগে অভিযান শুরু করে র‍্যাব-১০ এর পৃথক দল।

র‍্যাব জানায়, বিআরটিএ অফিসে দালালির অভিযোগে ৩৬ জন এবং পাসপোর্ট অফিসে দালালির অভিযোগে ১৫ জনকে আটক করেছে র‍্যাব-১০।

পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেরাণীগঞ্জ বিআরটিএ অফিস ও পাসপোর্ট অফিসে দালালদের কারণে ভোগান্তি ও হয়রানির শিকার হতে হচ্ছিল অনেক মানুষকে।

এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিআরটিএ কার্যালয়ে তাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট ও পাসপোর্ট অফিসে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status