ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন বিকল ২ ফেরি
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Saturday, 4 September, 2021, 6:23 PM

পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন  বিকল ২ ফেরি

পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন বিকল ২ ফেরি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নৌরুট পারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন।  যান্ত্রিক ত্রুটির কারণে মেরামত কারখানা মধুমতিতে রয়েছে দুই ফেরি। সময়ের সাথে পারের অপেক্ষায় থাকা যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে।


শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগ সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৮টি ফেরি রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে মেরামত কারখানা মধুমতিতে রয়েছে রোরো ফেরি ভাষা শহিদ বরকত এবং  কে টাইপ ফেরি শাপলা-সালুক।


যে কারণে অপেক্ষমান যানবাহনের সারি আরও দীর্ঘ হচ্ছে। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দুইটি ট্রাক টার্মিনালে চার শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক অপেক্ষমান রয়েছে। একইসঙ্গে ৫০-৬০টি বাস এবং ২০-৩০টি ছোট গাড়ি নৌরুট অপেক্ষমান রয়েছে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় স্বাভাবিক সময়ের চেয়ে বাড়তি যানবাহনের চাপ রয়েছে। এছাড়া নৌরুটের দুইটি ফেরি বিকল। অপরদিকে  নদীতে প্রচণ্ড স্রোতে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে । যে কারণে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষমান যানবাহনের চাপ বাড়ছে। তিনি আরও বলেন, খুব সহসাই এমন ভোগান্তি লাঘবের কোন সম্ভাবনাও নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status