|
যশোরে সাংবাদিককে হত্যার হুমকি মাদক বিক্রেতা মহাসিনের
শুভ আহমেদ, যশোর
|
![]() যশোরে সাংবাদিককে হত্যার হুমকি মাদক বিক্রেতা মহাসিনের অভিযোগে জানা গেছে যশোর শহরতলীর ঝুমঝুমপুর ময়লাখানার পার্শ্ববর্তী নিরিবিলিপাড়া, মুক্তিযোদ্ধাপাড়া, বাস্তহারাপাড়া ও কলোনীপাড়ায় মাদকের রমরমা কারবার চলছে। ব্লাকার মহসিনের নেতৃত্বে ১৮/২০ জনের একটি মাদক সিন্ডিকেট, এ দলের মধ্যে রয়েছে মোল্যাপাড়ার ইনতাজের জামাই রনি, শহরের নিলগঞ্জ এলাকার ফয়সাল, এছাড়া ময়লা খানা এলাকার বাদল, প্রিন্স, আল আমিন, সাকিব ও সজিবসহ আরো অনেকে। এ চারটি পাড়ায় প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা বিক্রি করছে। সিন্ডিকেটের সদস্যরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব এলাকার রাস্তায় দাড়িয়ে প্রকাশ্যে মাদক দ্রব্য বিক্রি করছে। শহর থেকে বহিরাগত সন্ত্রাসীরা এসে তাদের কাছে গাঁজা ও ইয়াবা সরবরাহ করে থাকে। এরপর তারা খুচরা ও পাইকারি বিক্রি শুরু করে। এছাড়া সন্ধ্যার পর থেকে তারা কলোনীপাড়ার পাশের মাঠপাড়ার রাস্তায়, নিরিবিলিপাড়ার হাশেম মিয়ার আমবাগানে এবং কওমী মাদ্রাসার পশ্চিমপাশে মেহগনি বাগানে নিয়মিত নেশাখোররা মাদকের আসর বসাচ্ছে। এখানে বসে তারা গাঁজা সেবন করে উচ্চস্বরে অশালিন কথাবার্তা বলতে থাকে। এ কারণে স্থানীয়রা এ পথ দিয়ে চলাফেরা করতে পারে না। গত ১ বছর ধরে মাদক সিন্ডিকের সদস্যদের এ জাতীয় অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। ঝুমঝুমপুরের ওই চারটি পাড়ার শতাধিক পরিবারের সদস্যরা তাদের হাতে বর্তমানে জিম্মি হয়ে পড়েছেন। মাদক বিক্রেতারা মোল্যাপাড়া ও নীলগঞ্জ এলাকার সন্ত্রাসী চক্রের সাথে আঁতাত করে নির্বিঘ্নে এ কারবার চালিয়ে যাচ্ছে। ফলে ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। সবকিছু দেখেও প্রাণভয়ে এলাকাবাসী চুপ করে রয়েছেন। এদিকে, মাদক বিক্রির প্রতিবাদ করায় ইতিমধ্যে বাড়ি-ঘরে হামলা ও হত্যার হুমকির সম্মুখীন হয়েছেন স্থানীয় বাসিন্দা ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক জনতার যশোর প্রতিনিধি শেখ দিনু আহমেদ। সিন্ডিকেটের সদস্যরা তাকে ও তার পরিবারের সদস্যদের দেখে নেবার হুমকি দিয়েছে। মাদক কারবারিরা তাকে সাফ জানিয়ে দিয়েছে, এই এলাকায় বসবাস করতে হলে সবকিছু দেখে শুনে তাকে চুপচাপ বসে থাকতে হবে। এ নিয়ে কথা বললে তার বিরুদ্ধে মাদক কারবারীরা একশানে যাবে। এমনকি তাকে এলাকা থেকে উচ্ছেদ করার গভীর ষড়যন্ত্র চলছে। এলাকাবাসীর অভিযোগ, ঝুমঝুমপুর এলাকা নিয়ন্ত্রণের জন্য চাঁদপাড়া ফাঁড়ি পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ মাদকের এ ব্যবসা উচ্ছেদে তাদের কোন ভুমিকা নেই। তারা সবকিছু জেনে শুনেও রহস্যজনক কারণে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। যা নিয়ে সচেতন এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ কারণে তারা ঝুমঝুমপুর এলাকার ইয়াবা ও গাঁজা সিন্ডিকেটের সদস্যদের আটক ও মাদকের আসর উচ্ছেদে পুলিশ সুপারের কার্যকরি পদক্ষেপ দাবি করেছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
