ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Saturday, 4 September, 2021, 4:55 PM

সিরাজগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ  সয়দাবাদের  বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়িতে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে মহাসড়কের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (২৯) সয়দাবাদ গ্রামের কলেজপাড়ার হামিদ জোয়াদ্দারে ছেলে। তিনি পেশায় একজন এনজিও কর্মী ছিলেন।

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী ও তার স্বজনেরা জানান, কালাম মোটরসাইকেল নিয়ে শনিবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়িতে যাচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status