ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
যশোরে চিহ্নিত সন্ত্রাসী হিটার রাজ অস্ত্রসহ আটক
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Tuesday, 24 August, 2021, 4:51 PM

যশোরে চিহ্নিত সন্ত্রাসী  হিটার রাজ অস্ত্রসহ আটক

যশোরে চিহ্নিত সন্ত্রাসী হিটার রাজ অস্ত্রসহ আটক

যশোরের  আলী রাজ বিশ্বাস ওরফে মন্টু ওরফে হিটার রাজ (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।এসময় তারকাছ থেকে  একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। কোতোয়ালী থানার এসআই খান মাইদুল ইসলাম সোমবার গভীররাতে যশোর শহরের বেজপাড়া ফুড গোডাউনের পাশ থেকে তাকে আটক করেন। 


পুলিশ জানায়, তার দেখিয়ে দেওয়া নিজবাড়ির রান্নাঘরের মধ্যে থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। আটক রাজের বাবার নাম মিরাজ বিশ্বাস। কোতোয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, আটক আলী রাজ বিশ্বাস ওরফে মন্টু ওরফে হিটার রাজ শহরের বেজপাড়া এলাকার বহুল আলোচিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় এর আগেও  চাঁদাবাজি, অস্ত্র, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে বলে তিনি জানান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। 


পরে সে তাদের রান্নাঘরের কয়লার বস্তার নিচ থেকে অস্ত্রগুলো বের করে দেয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।উল্লেখ, গত ২০আগষ্ট সন্ধা সাড়ে ছয়টার দিকে সাবেক বাঁশপট্টি (প্যারিস রোড) রোডে  সোহানুজ্জামান সাগর (২২) কে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা চাকু দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তাৎক্ষণিক চিকিৎসার জন্যে ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে স্বাস্থ্যের অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। 


এঘটনায় মামলার পর তদন্তে নামে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হিটার রাজকে আটক করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status