|
যশোরে করোনা আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে করোনা আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার ৩২৫ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৯ শতাংশের নিচে। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ১৫ জন, কেশবপুরে ১ জন, ঝিকরগাছায় ৩ জন, অভয়নগরে ৫ জন, মনিরামপুরে ১ জন, বাঘারপাড়ায় ০ জন, শার্শায় ১ জন এবং চৌগাছা উপজেলায় ৩ জন। জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২০ হাজার ৯০২ জন, সুস্থ হয়েছে ১৯ হাজার ৪০০ জন। মোট করোনা পজেটিভ রোগী মারা গেছে ৪৪৭ জন। যশোর জেনারেল হাসপাতালে তিন জন করোনায় মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬০ জন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
