ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
কীভাবে নারীদের সম্মান করতে হয় তালেবানদের শেখাবেন এই অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 23 August, 2021, 9:44 PM

কীভাবে নারীদের সম্মান করতে হয় তালেবানদের শেখাবেন এই অভিনেত্রী

কীভাবে নারীদের সম্মান করতে হয় তালেবানদের শেখাবেন এই অভিনেত্রী

আফগানিস্তান এখন তালেবানদের দখলে। তাদের হাত থেকে বাঁচতে সেখান থেকে পালানোর চেষ্টা করছেন অসংখ্য মানুষ। ইতিমেধ্যে পালানোর সময় প্রাণও হারিয়েছেন অনেকে। তালেবান বাহিনী ক্ষমতা দখল করায় দেশটির নারী ও শিশুদের ভবিষ্যৎ ঘোর অশ্চিয়তার মধ্যে পড়তে যাচ্ছে বলেও ধারণা করা হচ্ছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী মাহিকা শর্মা। নারীদের সম্মান করা শেখাতে তালেবানদের হাতে রাখি বেঁধে দেওয়ার কথা বলেছেন তিনি।

টুইটারে মাহিকা লিখেছেন, ‘তালেবানরা তাদের মা-বোন থেকে কখনও ভালোবাসা পায় না। সে জন্যই অপরাধীতে পরিণত হয়। যুদ্ধ বা শাস্তি দিয়ে ওদের পরিবর্তন করা যাবে না। আমি ওদের হাতে রাখি বাঁধব এবং ওদের বোন হয়ে যাব। আমি ওদের শেখাব কীভাবে নারীদের সম্মান করতে হয়। আমার মনে হয় তালেবানদের হাত থেকে এভাবেই আফগানদের বাঁচানো যাবে।’

মাহিকার বলেছেন, ‘ভালোবাসাই মানুষকে বদলাতে পারে। ইতিহাসেও দেখেছি কীভাবে আমাদের বোনেরা কত ডাকাতকে ভালো মানুষে পরিণত করেছে। আমার আফগান নারীদের জন্য চিন্তা হচ্ছে আর আমি ওদের জন্য সরব হচ্ছি, ওদের গণতন্ত্রের জন্য। আফগান মানুষের জন্য সবার এক হওয়া উচিত আর তালেবানদের হাত থেকে বাাঁচানো উচিত।’

অন্য এক টুইটে মাহিকা লেখেন, ‘আফগান নারীদের বাঁচাতে আমি আসছি। তালেবানদের আমি ভাই বানাব আর রাখি পরাব। আর বোন হিসেবে ওদের মেরে মেরে শেখাব কী ভাবে মহিলাদের সম্মান করতে হয়। ওদের মা, কন্যা নেই। তাই ওরা অপরাধ করে। মোদিজি (নরেদ্র মোদি) আমার আইডিয়াটা কেমন?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status