ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ভারতে অফিস টাইম হবে ১২ঘন্টা, বেতনও বাড়ছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 23 August, 2021, 7:31 PM

ভারতে অফিস টাইম হবে ১২ঘন্টা, বেতনও বাড়ছে

ভারতে অফিস টাইম হবে ১২ঘন্টা, বেতনও বাড়ছে

শ্রম আইনে পরিবর্তন আনতে চেষ্টা চালাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। যদি পরিবর্তন আনা হয় তাহলে ১ অক্টোবর থেকে পুরোপুরি বদলে যাবে দেশটিতে অফিসে কাজ করার যাবতীয় নিয়ম-কানুন।

নতুন এই আইন ১ অক্টোবর থেকে কার্যকর হলে সংগঠিত ক্ষেত্রের অফিসে চাকরি করা অনেক কর্মীর ‘টেক হোম’ বেতন কমতে পারে। পাশাপাশি কাজ করার সময়সীমা, ওভারটাইমে অতিরিক্ত বেতন, ছুটি, বহু কিছু বদলে যেতে পারে। সূত্র : হিন্দুস্থান টাইমস।

মূলত ২৯টি শ্রম আইন নিয়ে ৪টি শ্রম কোড তৈরি করেছে কেন্দ্র - কোড অন ওয়েজেস, ইন্ড্রাস্ট্রিয়াল রিলেশন কোড, অকুপেশানাল সেফটি ইন্ড হেলথ, সোশ্যাল সিকিউরিটি কোড। এই কোডগুলোর মধ্যে কোড অন ওয়েজেস-এর জন্যে কমতে পারে টেক হোম বেতন।

এর আগে ওয়েজ কোড আইন, ২০১৯ অনুযায়ী কোনো কর্মচারীর বেসিক বেতন ‘কস্ট টু কম্পানি’র ৫০ শতাংশের কম হতে পারবে না। এই ফাঁককে কাজে লাগিয়ে বহু সংস্থা এখন পর্যন্ত বেসিক বেতন অনেক কম দেখিয়ে অন্যান্য ভাতা বাবদ টাকা দিয়ে নিজেদের উপর চাপ কমায়। কারণ সেই ক্ষেত্রে পিএফ (প্রভিডেন্ট ফান্ড), গ্র্যাচুইটিতে কম খরচ করতে হতো সংস্থাকে।

তবে নতুন আইনের কারণে বেসিক পে বাড়বে। আর তা হলে কর্মীদের পিএফ বেশি কাটা হবে। গ্র্যাচুইটিও বেশ কাটবে। তাই টেক হোম বেতন কমতে পারে কর্মীদের। এতে অবশ্য অবসরের পর বেশি টাকা পাবেন কর্মচারীরা।

এদিকে নতুন কোড অনুযায়ী এবার থেকে ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত যদি অতিরিক্ত কাজ করে থাকেন তাহলে সেটিকে আধ ঘণ্টা ধরে নিয়ে সংস্থাগুলোকে ওভারটাইম বেতন দিতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী ৩০ মিনিটের কম সময় পর্যন্ত আগে ওভারটাইম দিতে হতো না। পাশাপাশি টানা পাঁচ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না বলেও রয়েছে কোডে। মাঝে অন্তত আধ ঘণ্টার বিরতি দিতেই হবে। এদিকে এক দিনে মোট কাজের সর্বোচ্চ সময় ১২ ঘণ্টা নির্ধারিত হবে নতুন আইনে। তবে সাপ্তাহিক ছুটি বাড়ানো হবে নতুন এ আইনে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status