ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ফুটবল খেলার সময় ৪ জনের, মাছ ধরতে গিয়ে ৩ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 23 August, 2021, 6:35 PM

ফুটবল খেলার সময় ৪ জনের, মাছ ধরতে গিয়ে ৩ জনের মৃত্যু

ফুটবল খেলার সময় ৪ জনের, মাছ ধরতে গিয়ে ৩ জনের মৃত্যু

দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে ৪ জন ও মাছ ধরতে গিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সাতজন মারা গেছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. আসাদ। তিনি জানিয়েছেন সোমবার (২৩ আগস্ট) বিকেলে এই দু্ইটি ঘটনা ঘটে। সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লক মাঠে আরেকটি চিরিবন্দর এলাকায়।

মো. আসাদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুপুরে বৃষ্টির মধ্যেই এলাকার শিশুরা মাঠে ফুটবল খেলতে নামে সেখানে চারজন। চিরিবন্দর এলাকায় মাছ ধরতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

দিনাজপুর উপশহরে বজ্রাঘাতের ঘটনা ঘটলে স্থানীয় সাদিকুলের ছেলে আপন (১৬), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ (১৩), মৃত সিদ্দিকের ছেলে হাসান (১২) ও রাজু মন্ডলের ছেলে মিম (১২) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আহত হয় আরও ৩ জন। তারা হলো বাবলুর ছেলে আটিক (১৬), ইদ্রিসের ছেলে মমিনুল(১৭) ও আব্দুল গফুরের ছেলে সাজু (১৬)।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়া পাড়ায় পুকুরে মাছ ধরার সময় স্থানীয় মোকসেদের ছেলে নুর ইসলাম (২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক (২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী (২২) বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয় ৫নং আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়েনউদ্দীন শাহ আরটিভি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দুটি বজ্রাঘাতে ৭জন নিহতের ঘটনায় এলাকা দুটিতে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status