ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
আবাসিক হোটেল থেকে মাদকসহ ২ কনস্টেবল গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 22 August, 2021, 2:04 PM

আবাসিক হোটেল থেকে মাদকসহ ২ কনস্টেবল গ্রেপ্তার

আবাসিক হোটেল থেকে মাদকসহ ২ কনস্টেবল গ্রেপ্তার

যশোরে আবাসিক হোটেল থেকে মাদকসহ পুলিশের দুই কনস্টেবলকে আটক করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) বিকেলে যশোর শহরের মোমিননগর সমবায় সমিতি ভবনের ওপরে যশোর আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মুজাহিদ (২৭) ও আজম মোল্যা (৩০) নামে পুলিশের দুই কনেস্টবলকে আটক করা হয়েছে। একইসাথে তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের জন্যে বিশেষভাবে তৈরি চারটি পাইপ লাইটার উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে যশোর শহরের মোমিননগর সমবায় সমিতি ভবনের উপরে যশোর আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার আজম মোল্যা (৩০) যশোরের চাঁচাড়া ফাঁড়িতে কর্মরত। তিনি বাগেরহাট সদর উপজেলার জয়গাছি গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্যার ছেলে। মুজাহিদ (২৭) ঢাকা মেট্টোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কচুয়া পোতা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, পুলিশ কনস্টেবল মুজাহিদ ও আজম মোল্যা যশোর আবাসিক হোটেলে ফেনসিডিল ও ইয়াবা (মাদক) নিয়ে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ ওই হোটেলে অভিযান চালালে তারা আটক হন। তারা মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। এ ঘটনায় শহরের কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম একটি মামলা করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status