|
পঞ্চগড়ে আমন ক্ষেত পানির নিচে কৃষকদের মানববন্ধন
আব্দুর রউফ, পঞ্চগড়
|
![]() পঞ্চগড়ে আমন ক্ষেত পানির নিচে কৃষকদের মানববন্ধন শনিবার সকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ভারঙ্গী এলাকায় ওই ইউনিয়নের বড়–য়াপাড়া, হরিপুর ও সরকার পাড়া গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষকরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এসময় ওই ইউনিয়নের ৩টি গ্রামের প্রায় ক্ষতিগ্রস্থ দুই শতাধিক নারী ও পুরুষ মানববন্ধনে অংশ নেয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, শংকর দে, বিশ্বজিত দে, কংকর দে ও তোহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন,প্রভাবশালী দিলদার রহমান ফসলি জমিতে পুকুর খনন করে,কালভার্টের মুখ বন্ধ করে ফসলী মাঠ থেকে বর্ষার পানি বের হওয়ার মুখ বন্ধ করে দিয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভারঙ্গি এলাকার ফসলি মাঠের প্রায় ৩‘শ বিঘা আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। বেশ কয়েকদিন পানিতে তলিয়ে থাকা আমন চারা গুলো পচন ধরেছে। দ্রæত পানি নিস্কাশন করা না হলে ভারঙ্গি ফসলি মাঠের ৩‘শ বিঘা আমন ক্ষেত সম্পুর্ন বিনষ্ট হবে। কালর্ভাটের মুখ বন্ধ থাকায় ওই এলাকার শতাধিক পরিবার পানি বন্দি হয়ে রয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থ কৃষকরা বলেন নৌকা মার্কায় ভোট দেওয়ার কারণে দিলদার রহমান পানি নিস্কাশনের পথ বন্ধ করেছে বলে জানান তারা। এবিষয়ে দিলদার রহমানের সাথে কথা হলে তিনি জানান আমার জায়গায় পুকুর খনন করেছি। পানি নিষ্কাশনের কাল্ভাটের মুখ আমি বন্ধ করিনি এবং কোন প্রকার কাউকে হুমকি দেইনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
