ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
করোনা আমাকে ভিখারি করেছে, কেঁদে কেঁদে বললেন এক বাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 27 July, 2021, 3:48 PM

করোনা আমাকে ভিখারি করেছে, কেঁদে কেঁদে বললেন এক বাবা

করোনা আমাকে ভিখারি করেছে, কেঁদে কেঁদে বললেন এক বাবা

করোনায় পথের ভিখারি বানিয়েছে অনেক মানুষকে। তেমনি একজন ভারতের দিল্লির বাসিন্দা অনিল শর্মা।

চোখের সামনে ২৪ বছরের তরতাজা যুবক ছেলের করুণ পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তিনি। খবর আলজাজিরার।

তাই একটি বেসরকারি হাসপাতালে ছেলে সৌরভকে ভর্তি করেছেন তিনি। কিন্তু গত দুই মাস ধরে ভ্যান্টিলেশনে থাকা ছেলের চিকিৎসার জন্য সহায় সম্বল সব কিছু বিক্রি করে হাসপাতালে ৫০ হাজার মাকিন ডলারের সমপরিমাণ অর্থ দিয়েছেন।

কেঁদে কেঁদে অনিল শর্মা সাংবাদিকদের বলেন, করোনার কারণে আজ আমি পথে বসে গেছি। আমার তরতাজা যুবক ছেলেটা আজ ভ্যান্টিলেশনে।

আমার যা কিছু ছিল তা দিয়েই গত দুই মাস ধরে ছেলের চিকিৎসার জন্য ব্যয় করেছি। আমার লাখ লাখ টাকা ঋণ হয়ে গেছে ছেলের চিকিৎসার খরচ মেটাতে।

নিজের জমানো টাকার পর বন্ধুবান্ধদের কাছ থেকে বিরাট অঙ্ক ধার নেন। এর পর তিনি ব্যাংক থেকেও ছেলের চিকিৎসার জন্য লোন তোলেন।

এখন তিনি একেবারেই নিঃস্ব। অনলাইনে সাহায্যের হাত পেতেছেন ছেলের চিকিৎসার জন্য। তার পরও এই বাবা চান তার ছেলে বেচে ফিরুক।

বিশাল ঋণের বোঝা আর ভ্যান্টিলেশনে চিকিৎসাধীন ছেলের চিন্তায় অনিল শর্মা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন আকাশের দিকে, ঈশ্বর যেন একবার মুখ তুলে তার দিকে তাকান— এ আশায়।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status