কলকতার টিভি অভিনেত্রী প্রত্যুষা পালকে ধর্ষণের হুমকির অভিযোগে ঐশিক মজুমদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যুষা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধায় সংবাদমাধ্যমের সূত্রে জানতে পারি কোনো একজনকে ধরা হয়েছে। তারপর লালবাজার থানা থেকে ফোন করে আমাকে জানানো হয়- শুক্রবার আমাকে ব্যাঙ্কশাল আদালতে যেতে হবে। বাকি তথ্য তারপর পাওয়া যাবে।’
জানা যায়, ২০২০ সালের শুরু থেকে ধর্ষণের হুমকি পাচ্ছেন অভিনেত্রী প্রত্যুষা পাল। ‘তবু মনে রেখো’ খ্যাত নায়িকা দেড় সপ্তাহ আগে সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু তার অভিযোগ, গত এক বছর ধরে লালবাজারের সাইবার সেল দফতর থেকে বার বার ফিরে আসতে হয়েছে তাকে।