ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
অলিম্পিকে অংশ নিয়ে আলোচনায় ১২ বছরের কিশোরী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 24 July, 2021, 4:10 PM

অলিম্পিকে অংশ নিয়ে আলোচনায় ১২ বছরের কিশোরী

অলিম্পিকে অংশ নিয়ে আলোচনায় ১২ বছরের কিশোরী

১২ বছর বয়সে অলিম্পিকে নাম লিখিয়ে হইচই ফেলে দিয়েছেন হেনড আবদুর রউফ জাজা। সিরিয়ার এই কিশোরীর অলিম্পিকে নাম লেখানোর ঘটনাও বেশ চমকপ্রদ। এশিয়া অঞ্চলে ৪২ বছরের প্রতিযোগী হারিয়ে অলিম্পিকে কোয়ালিফাই করেছেন হেনড জাজা। তবে ভাগ্যে সুপ্রসন্ন ছিল না তার। ৪-০ সেটে হেরে গেছেন অস্ট্রিয়ার ৩৯ বছর বয়সী খেলোয়াড় লিউ জিয়ার কাছে।

৫ বছর বয়সে টেনিস খেলা শুরু করেছেন হেনড জাজা। যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়াতে তাকে পদে পদে বাধা এড়াতে হয়েছে। টুর্নামেন্টে অংশ নিতে পারেননি, খেলার সরঞ্জাম পাননি। অনুশীলনে ব্যাঘাত ঘটেছে। টোকিও অলিম্পিকে হেরে গেছেন হেনড জাজা। তবে তিনি মনে করেন, টোকিও অলিম্পিকে অংশ নেওয়াই তার জন্য বড় অর্জন। তাকে জিততে বলা হয়নি। বলা হয়েছে আনন্দের সঙ্গে খেলতে। এখানে প্রাপ্ত অভিজ্ঞতা তিনি কাজে লাগাবেন পরবর্তী অলিম্পিকের আসরে।

হেনড আবদুর রউফ জাজা টোকিও অলিম্পিকের সর্বকনিষ্ঠ এবং টেবিল টেনিসের অলিম্পিক ইতিহাসে কম বয়সী ক্রীড়াবিদ। তিনি ৫২ বছরের মধ্যে সবচেয়ে ছোট অলিম্পিয়ান। টোকিও অলিম্পিকের সর্বকনিষ্ঠ ক্রীড়াবিদ জাজার জন্ম ২০০৯ সালের ১ জানুয়ারি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status