ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
১২১টি পর্ন ভিডিও ১২ লাখ ডলারে বিক্রি করতে চেয়েছিলেন রাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 23 July, 2021, 11:12 PM

১২১টি পর্ন ভিডিও ১২ লাখ ডলারে বিক্রি করতে চেয়েছিলেন রাজ

১২১টি পর্ন ভিডিও ১২ লাখ ডলারে বিক্রি করতে চেয়েছিলেন রাজ

১২১টি পর্ন ভিডিও ১২ লাখ ডলারে বিক্রি করতে চলেছিলেন রাজ কুন্দ্রা। রাজের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া এ তথ্য শুক্রবার (২৩ জুলাই) আদালতে পেশ করেছে মুম্বাই পুলিশ।

মুম্বাই পুলিশের তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, আন্তর্জাতিক স্তরে ব্যবসা করছিলেন রাজ। সেখানেই ১২১টি পর্ন ভিডিও ১২ লাখ ডলারের (টাকার অঙ্কে যা প্রায় ৮ কোটি ৯৪ লাখ) বিনিময়ে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন।

পুলিশের সন্দেহ, পর্নোগ্রাফির ব্যবসা করে পাওয়া টাকা অনলাইন বেটিংয়ে লাগাতেন রাজ। সেই কারণেই ইয়েস ব্যাঙ্ক এবং আফ্রিকার ইউনাইটেড ব্যাঙ্কে রাজের অ্যাকাউন্ট খতিয়ে দেখতে চাইছে তারা।

পাশাপাশি পুলিশের তরফে আদালতে জানানো হয়, রাজকে গ্রেপ্তারের পর যে স্যান্ডবক্স পাওয়া যায় সেখানে প্রচুর পরিমাণে যৌন ভিডিও ছিলো। যে ৫১টি ভিডিওর সন্ধান পাওয়া গিয়েছে, সেগুলোর মধ্যে ৩৫টি ভিডিও ‘হটশটস’ অ্যাপেও ছিলো। পুলিশের অনুমান, রাজের গ্রেপ্তারের পর অনেক তথ্য মুছে ফেলা হয়েছে। সেগুলোকে পুনরুদ্ধার করার পরিকল্পনা চলছে।

পরবর্তী সময় এই অ্যাপকে আইওএস এবং অ্যান্ড্রয়েড থেকে বাতিল করে দেওয়া হয়। ব্যবসা চালানোর জন্য ‘বলিফেম’ নামে একটি অ্যাপ বাজারে আনার পরিকল্পনা করেছিলেন রাজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status