ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
নামাজরত ইমামের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 23 July, 2021, 8:51 PM

নামাজরত ইমামের মৃত্যু

নামাজরত ইমামের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে নামাজরত অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামে শাহ সাব্দী দরগাবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। ইমামের নাম মিরাশ উদ্দিন (৭০)। তিনি কাইচাপুর সিনিয়র আলিম মাদরাসার সাবেক নৈশপ্রহরী ও মাদরাসার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। ১০ বছর আগে অবসরে যাওয়ার পর কিছুদিন ঢাকায় ইমামতি ও শিক্ষকতা করেন। এরপর গত ৭ বছর ধরে দরগাবাড়ি মসজিদে বিনাবেতনে খেদমত আঞ্জাম দিয়ে আসছিলেন।

তার কলেজ পড়ুয়া ছেলে সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

ইমামের শ্যালক কাইচাপুর মাদরাসার হিসাব রক্ষক এরশাদ খান বলেন, ‘তিনি (ইমাম) সুস্থ ছিলেন। আমার পাশেই এসে দাঁড়িয়ে ক্বাবলাল জুমা শুরু করেন। নামাজের দ্বিতীয় রাকাতেই হঠাৎ তিনি ঢলে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।’

মসজিদের সভাপতি দুলাল হোসেন খান বলেন, ‘হুজুর অত্যন্ত সৎ ও আদর্শ ব্যক্তি ছিলেন। তার মতো এত আল্লাহওয়ালা মানুষ বর্তমানে খুব কম পাওয়া যায়। তিনি নিঃস্বার্থভাবে আমাদের মসজিদে ইমামতি করতেন। তার মৃত্যুর পর স্থানীয় মাওলানা আব্দুল জলিল নামাজে ইমামতি করেন।’  
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status