ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
ঈদের দিন দুই ভাগনের সামনে থেকে খালাকে তুলে নিয়ে গণধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 23 July, 2021, 12:50 PM

ঈদের দিন দুই ভাগনের সামনে থেকে খালাকে তুলে নিয়ে গণধর্ষণ

ঈদের দিন দুই ভাগনের সামনে থেকে খালাকে তুলে নিয়ে গণধর্ষণ

গোপালগঞ্জে ঈদের দিন ঘুরতে বেরিয়ে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার গোপীনাথপুর রেলস্টেশনের কাছে দুই ভাগনের সামনে থেকে তুলে নিয়ে তাকে ধর্ষণ করে তিন যুবক।

এ ঘটনায় মামলার পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শরিফুল একই উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের শওকতের ছেলে।

জানা গেছে, ধর্ষণের শিকার ওই তরুণীর নিজ বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি গ্রাম থেকে ঈদ উপলক্ষে গোপীনাথপুর গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ওই তরুণী ঈদের দিন বিকেলে ১১ বছর ও ৭ বছর বয়সী দুই ভাগনেকে নিয়ে রেললাইনে ঘুরতে বের হন। সন্ধ্যার দিকে তিন যুবক হাজির হয়ে তাকে ভাগনেদের সামনে থেকেই তুলে রেললাইনের নিচে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। মামলা হওয়া মাত্রই অভিযান চালিয়ে শরিফুল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই ধর্ষক পলাতক। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত।

তিনি আরো বলেন, ঘটনাটি রেললাইনে ঘটেছে। মামলা ও আসামি রেল পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাদের খবর দেওয়া হয়েছে। তারাই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status