ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কায় ফেরির মাস্টার বরখাস্ত, আহত ২০
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 23 July, 2021, 12:31 PM

পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কায় ফেরির মাস্টার বরখাস্ত, আহত ২০

পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কায় ফেরির মাস্টার বরখাস্ত, আহত ২০

পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহজালালের ২০ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ফেরির ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে শুক্রবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।


বিআইডব্লিউটিসি আজ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মাধারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক ফেরি নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় কোনো বিপদ হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status