ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
অবশেষে মুখ খুললেন শিল্পা শেঠি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 23 July, 2021, 11:42 AM

অবশেষে মুখ খুললেন শিল্পা শেঠি

অবশেষে মুখ খুললেন শিল্পা শেঠি

পর্নোগ্রাফিকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তারের পর অবশেষে মুখ খুললেন শিল্পা শেঠি। সোমবার রাতে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ পর্নোগ্রাফি বানানো ও তা অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করে রাজ কুন্দ্রাকে। তারপর থেকে শিল্পার কোনো বয়ান সামনে আসেনি। ভাইরাল হয় রাজের গ্রেপ্তারের ঠিক আগে শিল্পার করা একটি পোস্ট। কিন্তু অবশেষে ৪ দিন পর মুখ খুললেন শিল্পা। স্বামীর গ্রেপ্তারের সময় কীভাবে কঠিন সময় অতিবাহিত করছেন শিল্পা? গতকাল রাতে অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরি সেই কথাই বলে দিচ্ছে। বইয়ের পাতা থেকে তোলা একটি ছবি স্টোরিতে পোস্ট করেন শিল্পা। জেমস থার্বারের একটি উক্তি সেখানে দেখা যায়।

যার অর্থ, রাগ নিয়ে পিছিয়ে যাওয়া নয়, ভয় নিয়ে এগিয়ে যাওয়া নয়, সচেতন হওয়া উচিত। এরপর বিশদে সেই উক্তির ব্যাখ্যাও দেওয়া রয়েছে। যেখানে লেখা, যারা আমাদের দুঃখ দেয়, আমাদের হতাশা, দুর্ভাগ্যের প্রতি আমরা রাগ পোষণ করি। আমরা ভবিষ্যত নিয়ে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ি। কিন্তু আমাদের বর্তমানের উপর বাঁচতে হবে। কী হবে বা কী হয়েছিল না ভেবে সম্পূর্ণ সচেতন থাকতে হবে কী হচ্ছে তা নিয়ে। আমি গভীর নিঃশ্বাস নিই। আগেও কঠিন চ্যালেঞ্জ অতিবাহিত করেছি। ভবিষ্যতেও করব। আমার জীবন উপভোগ করতে কোনোকিছুই বাধা হতে পারে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status