ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
লকডাউনের মধ্যে ইজিবাইকে পিকআপের ধাক্কা, নিহত ৬
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 23 July, 2021, 11:23 AM

লকডাউনের মধ্যে ইজিবাইকে পিকআপের ধাক্কা, নিহত ৬

লকডাউনের মধ্যে ইজিবাইকে পিকআপের ধাক্কা, নিহত ৬

বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন।


শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার পিলজং ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কে বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- উৎপল রাহা (৪৫), নয়ন দত্ত (২৫) ও আব্দুল হাই (৫৫)। আহত নুর মোহম্মদকে (৬০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফকিরহাট থানার ওসি সাইদুল আনাম জানান, নোয়াপাড়া থেকে ফকিরহাটগামী যাত্রীবাহী ইজিবাইকটি বৈলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ইজিবাইকের চালকসহ ছয় যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত এক যাত্রীকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান সিরাজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status