|
পাটুরিয়ায় চার লঞ্চ মালিককে জরিমানা
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
|
![]() পাটুরিয়ায় চার লঞ্চ মালিককে জরিমানা পানসির মালিককে তিন হাজার, ব্ল্যাকবার্ডের মালিককে পাঁচ হাজার, অনিকার মালিককে দুই হাজার ও ফাতেহা নুর নামের লঞ্চ মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ঈদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জেলার যাত্রীদের নির্বিঘ্নে পারাপার করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২৩টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে পাটুরিয়া লঞ্চঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় চার লঞ্চ মালিককে জরিমানা করা হয়। পাটুরিয়া লঞ্চঘাট ম্যানেজার পান্না লাল নন্দী বলেন, কঠোর লকডাউন শিথিল করায় ২২ দিন বন্ধ থাকার পরে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়। লকডাউন থাকায় লঞ্চ মালিকদের অনেকেই কাগজপত্র নবায়ন করতে পারেনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
