ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
দরজা বন্ধ রেখে সমাজসেবা অফিসের কার্যক্রম!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 17 July, 2021, 6:28 PM

দরজা বন্ধ রেখে সমাজসেবা অফিসের কার্যক্রম!

দরজা বন্ধ রেখে সমাজসেবা অফিসের কার্যক্রম!

মাগুরার মহম্মদপুর উপজেলার সমাজসেবা অফিস ভেতর থেকে বন্ধ রেখে অফিস কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এদিকে, ভাতার টাকা না পেয়ে অফিসের সামনে ভিড় করেছেন অসহায় ভাতাভোগীরা।

সরেজমিনে দেখা যায়, নগদ অ্যাকাউন্ট খোলার পরও ভাতার টাকা না পেয়ে অফিসের সামনে ভিড় করেছেন অসহায় ভাতাভোগীরা। অনেকে এক বছরেরও বেশি সময় ধরে ভাতার টাকা পাননি।

সামনে ঈদ। অফিস ভেতর থেকে আটকানো। কারও থেকে ভালো কোনো পরামর্শ পাচ্ছেন না অফিসের সামনে অপেক্ষমান মানুষেরা।

সংশ্লিষ্টরা জানান, অফিসারদের মোটা অঙ্কের বেতন আছে। এই অসহায় বয়ষ্ক, বিধবা ও প্রতিবন্ধী লোকগুলো যে ভাতা পায় তাই দিয়েই তাদের খাবার ও ওষুধ খরচ মেটান। ভাতার টাকা না পেয়ে বাইরে বসে কান্নাকাটি করছেন অনেকেই। ভাতার টাকার কুলকিনারা করতে উপজেলা সমাজসেবা অফিসে এসেছেন ভু্ক্তভোগীরা। অথচ অফিসের লোকজন দরজা আটকে ভেতরে বসে অফিস করছেন।

এ ব্যাপারে অফিস সহকারী মুক্তার হোসেন বলেন, ‘লোকজন অফিসের ভেতর চলে আসে। তাই করোনার ভয়ে ভেতর থেকে আটকিয়ে অফিসের কাজ চলছে।’

ঘটনার বিষয়ে জেলা সমাজসেবা কর্মকর্তার সাথে আলাপ করলে, তিনি অবিলম্বে ব্যবস্থা নিবেন বলে জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status