ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিএনপি নেতার ১৭ লাখ টাকা মূল্যের হাত ঘড়ি ছিনিয়ে নিল কর্মীরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 17 July, 2021, 5:10 PM

বিএনপি নেতার ১৭ লাখ টাকা মূল্যের হাত ঘড়ি ছিনিয়ে নিল কর্মীরা

বিএনপি নেতার ১৭ লাখ টাকা মূল্যের হাত ঘড়ি ছিনিয়ে নিল কর্মীরা

বিএনপি নেতার ১৭ লাখ টাকা মূল্যের হাত ঘড়ি ছিনিয়ে নিল কর্মী-সমর্থকরা। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

গত ৭ জুলাই দুপুর পৌনে ২ টার দিকে রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বাধলে বিএনপি নেতা দীপু ভুঁইয়ার সমর্থকরা অপর বিএনপি নেতা নাসির উদ্দিনের ১৭ লাখ টাকা মূল্যের একটি হাত ঘড়ি ও কিছু টাকা ছিনিয়ে নিয়ে যায়।

জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলার কর্নগোপ এলাকার আগুনে ক্ষতিগ্রস্ত হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার ভবন পরিদর্শ করতে আসেন। তখন বিএনপির কেন্দ্রীয় নেতারা নাস্তা করেন জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিনের অফিসে।

এতে ক্ষিপ্ত হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া। এছাড়া কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সামনের সারিতে দাঁড়ানোকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিনকে ধাক্কা মারে, সেলফি তোলা নিয়েও হট্টগোল শুরু হয়। একপর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ২০ কর্মী আহত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status