ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
৬ মাসে পা দিল মেয়ে, অবশেষে ছোট্ট মেয়েকে প্রকাশ্যে আনলেন বিরাট-অনুষ্কা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 17 July, 2021, 11:29 AM

৬ মাসে পা দিল মেয়ে, অবশেষে ছোট্ট মেয়েকে প্রকাশ্যে আনলেন বিরাট-অনুষ্কা

৬ মাসে পা দিল মেয়ে, অবশেষে ছোট্ট মেয়েকে প্রকাশ্যে আনলেন বিরাট-অনুষ্কা

সম্প্রতি অনুষ্কা শর্মা তার সোশ্যাল মিডিয়ায় তার পরিবারের সঙ্গে কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবি এবং তার ক্যাপশন স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের আবেগ।

বিরাট-অনুষ্কা কন্যা ভামিকার ৬ মাস পূর্তি। সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তারা। আবার সেই ছবিতে কমেন্ট করেছেন বিভিন্ন নেটিজেনরা। এছাড়াও বিরাট বিরাট অনুষ্কার বন্ধুবান্ধব ও তাদের অনুরাগীরাও কমেন্ট করেছেন।

গত ১১ ই ফেব্রুয়ারি বিরাট-অনুষ্কার জীবনে আসে ভামিকা। দেখতে দেখতে ৬ মাস পূর্তি হলো তাদের। সেই মুহূর্তকেই সবার সঙ্গে শেয়ার করে নিলেন দ;ম্প;তি।

তবে সেখানে বিরাট-অনুষ্কা বা ভামিকা কারোর মুখ স্পষ্ট নয়। এই দম্পতির প্রথম থেকে তাদের কন্যা সন্তানের মুখ সবার সামনে আনেননি। তাদের কথায় ভামিকা বড় হলে সে নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

অনুষ্কার পোস্টে দেখা যাচ্ছে অনুষ্কা সবুজ মাঠে শুয়ে এবং মায়ের বুকের উপর শুয়ে আছে ভামিকা। এবং তার মা দূর আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে।

এই ছবির পরিপ্রেক্ষিতে তার ক্যাপশন খুবই আবেগপ্রবণ। পরবর্তী ছবি বিরাটের সাথে। সেই ছবিতে দেখা যাচ্ছে সে তার কন্যাকে আগলে রেখেছেন। এবারেও তাদের কন্যা সন্তানের মুখ স্পষ্ট নয়।

ইংল্যান্ডের বি;রু;দ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হতে চলেছে বিরাট বাহিনী। তার আগে পাওয়া এই লম্বা ছুটিতে স্ত্রী ও কন্যার সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

তারই একটি অংশ হিসেবে ভামিকার ৬ পূর্তি উদযাপন করছেন তিনি। আবার যদিও কন্যার নামের মানে বোঝাতে কোনও দ্বিধা করেননি বিরাট। জানিয়েছিলেন যে দেবী দুর্গার অন্য রূপই হল ভামিকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status