ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ভ্যাকসিন নিয়ে বিপাকে পরিণীতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 17 July, 2021, 11:21 AM

ভ্যাকসিন নিয়ে বিপাকে পরিণীতি

ভ্যাকসিন নিয়ে বিপাকে পরিণীতি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। তিনি প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন। তবে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ায় তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পরিণীতি বর্তমানে রয়েছেন লন্ডনে। সেখানে তার চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ছুটি কাটাচ্ছেন। তবে বিশ্বব্যাপী করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় টিকা গ্রহণের দিকে অধিক গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেজন্য লন্ডনে ছুটি কাটানোর উদ্দেশ্যে গেলেও করোনার টিকা নিয়েছেন তিনি।

টিকা নেওয়ার খবর পরিণীতি নিজেই প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। একটি ছবিতে দেখা যায়, টিকা নিয়ে তিনি খুবই উচ্ছ্বসিত। আবার অন্য ছবিতে দেখা যাচ্ছে, সোফার ওপর নিস্তেজ হয়ে চোখ বন্ধ করে পড়ে আছেন অভিনেত্রী। যেই স্থানটিতে টিকা দেওয়া হয়েছিল, সেখানে দিয়ে রেখেছেন বরফ।

ছবিগুলোর ক্যাপশনে পরিণীতি লিখেছেন, টিকা নিলাম। ছবি তুললাম। তারপর বাস্তবের সম্মুখীন হলাম।

জানা গেছে, পরিণীতি চোপড়া ফাইজারের টিকা গ্রহণ করেছেন। কিছুটা অসুস্থ হয়ে পড়ায় তাকে দেখাশোনা করছেন প্রিয়াঙ্কা চোপড়া।

প্রসঙ্গত, পরিণীতিকে সর্বশেষ দেখা গিয়েছে ‘সাইনা’ সিনেমায়। অবশ্য এ বছরের প্রথম দিকে তার অভিনীত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ এবং ‘সন্দ্বীপ অউর পিংকি ফারার’ সিনেমা দুটিও মুক্তি পেয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status