ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
মিয়ানমারে অভ্যুত্থানের পর ৭৫ শিশু নিহত, আটক ১০০০: জাতিসংঘ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 17 July, 2021, 11:00 AM

মিয়ানমারে অভ্যুত্থানের পর ৭৫ শিশু নিহত, আটক ১০০০: জাতিসংঘ

মিয়ানমারে অভ্যুত্থানের পর ৭৫ শিশু নিহত, আটক ১০০০: জাতিসংঘ

চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে নির্বাচিত সরকার প্রধানকে গ্রেফতার করে ক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী। এরপর থেকে সেখানে সেনা ও নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৭৫ শিশু নিহত হয়েছে। আটক করা হয়েছে আরও হাজার খানেক।

জাতিসংঘের শিশু অধিকার কমিটি এ জানিয়েছে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর মতো আপৎকালীন সময়ে দেশটির রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।

জাতিসংঘের শিশু অধিকার কমিটির প্রধান মিকিকো ওটানি এক বিবৃতিতে বলেন, অবরোধ ও সামরিক অভ্যুত্থানের কবলে পড়ে মিয়ানমারের শিশুরা আকস্মিক জীবনহানির শিকার হচ্ছে।

অভ্যুত্থানের মাধ্যমে সু চি-সহ দেশটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের গ্রেফতারের পর থেকেই শুরু হয় বিক্ষোভ ও সহিংসতা। এতে মারা গেছে হাজারের কাছাকাছি মানুষ।

ওটানি বলেন, মিয়ানমারের শিশুরা প্রতিদিন নির্বিচার সহিংসতা, এলোপাতাড়ি গুলি ও আটকের শিকার হচ্ছে। বাবা-মা, ভাই-বোনদের মতো নিজেদের গুলির লক্ষ্যবস্তু হতে দেখছে তারা।

এ কমিটি ১৮ জন স্বাধীন বিশেষজ্ঞ দ্বারা গঠিত, যারা কনভেনশন অন দ্য রাইটস অব দ্য চাইল্ডের দায়িত্বপ্রাপ্ত। ওই কনভেনশনে ১৯৯১ সালে সই করে মিয়ানমার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status