ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
শিশুকে কুয়া থেকে তুলতে গিয়ে ১১ জনের মৃত্যু, মোদির শোক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 17 July, 2021, 10:51 AM

শিশুকে কুয়া থেকে তুলতে গিয়ে ১১ জনের মৃত্যু, মোদির শোক

শিশুকে কুয়া থেকে তুলতে গিয়ে ১১ জনের মৃত্যু, মোদির শোক

কুয়ায় পড়ে গিয়েছিল ৮ বছরের একটি মেয়ে। তাকে সেই ৪০ ফুট কুয়া থেকে উদ্ধার করতে গিয়ে কুয়া পড়ে গিয়েছিলেন ৪০ জন। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের বিদিশায় ঘটেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত ঘটনায় এখনও ১১ জনের মৃত্যু হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, ঘটনায় ক্রমেই মৃতের সংখ্যা বাড়ছে। ঘটনায় অন্তত ২০ জনের বেশি সংখ্যকমানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্যের মন্ত্রী বিশ্বাস সারঙ জানান, উদ্ধার অভিযান চলছে।

পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর অব জেনারেল (ভোপাল ডিভিশন) সাই মনোহর জানান, সেই সময় কুয়ার দেওয়াল ধসে যায়। প্রায় ৪০ জন কুয়ার মধ্যে পড়ে যান। ঘটনাস্থলে তিনটি জেসিবি মেশিন, এনডিআরএফ এবং সেনা দল রয়েছে।

জানা গিয়েছে, বিদিশা জেলার গঞ্জবাসোদা গ্রামে এক কিশোরী খেলতে খেলতে কুয়া পড়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে গ্রামবাসীরা সেই মেয়েটিকে উদ্ধারের চেষ্টা শুরু করে। সেই সময় কুয়ার দেয়াল ধসে গিয়ে বিপত্তি ঘটে। প্রায় ৪০ জন কুয়ার মধ্যে পড়ে যান। এদিকে ওই কিশোরীর কী অবস্থায় রয়েছে, সরকারের পক্ষ থেকে সে বিষয়ে কিছু জানা যায়নি।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজ্য সরকারের পক্ষ মৃতের পরিবারকে সরকারি চাকরি এবং ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা হয়েছে। আহতদের মাথাপিছু ৫০ হাজার টাকা দেওয়া হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

এদিকে ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক টুইট করে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status