ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহে করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু
আবদুল কাদির, ময়মনসিংহ
প্রকাশ: Friday, 16 July, 2021, 6:01 PM

ময়মনসিংহে করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু

ময়মনসিংহে করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত২৪ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নয় জন করোনা শনাক্ত হয়ে এবং চার জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার(১৬ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা.মহিউদ্দিন খান মুন এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।


তিনি বলেন,গত২৪ ঘণ্টায়এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রুবেল মিয়া (৬০),ফুলবাড়িয়ার ইমান আলী (৭২),ফুলপুরের জামিলা বেগম (৬৫),মুক্তাগাছার আব্দুল কাদের(৭০), জামালপুর সদর উপজেলার নবাব আলী (৭০),নেত্রকোনা সদর উপজেলার রোকেয়া বেগম (৬৭),কেন্দুয়ার সাথিয়া বেগম (৫৫), শেরপুর সদর উপজেলার সুলতানা (৬২) ও টাঙ্গাইল মধুপুরের আব্দুস সালাম(৭৬)।

অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রহিমা ৬০, আবু বক্কর ৫২, কুড়িগ্রামের তাইজুদ্দিন ও গাজীপুরের লিটন সরকার। ডা.মহিউদ্দিন খান মুন বলেন, মমেকের করোনা ইউনিটে ৪৪০ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৯৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৩ জন। এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা.মোহাম্মদ নজরুল ইসলাম বলেন,গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৮৫৪ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৩২ করোনা রোগী শনাক্ত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status