ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মানিকগঞ্জে ২ হাজার পরিবারকে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Friday, 16 July, 2021, 5:57 PM

মানিকগঞ্জে ২ হাজার পরিবারকে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

মানিকগঞ্জে ২ হাজার পরিবারকে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

মানিকগঞ্জে জেলা পরিষদের আয়োজনে দুই হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) জেলা পরিষদ চত্ত্বরে এ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।


জেলা প্রশাসক বলেন, করোনাকালীন এ দু:সময়ে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা অব্যাহত থাকবে, কোথাও কেউ অনাহরে থাকবে না। এছাড়া, তিনি স্বাস্থ্য সচেতনতায় বিধি নিষেধ মেনে চলার নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা দুর রে শাহওয়াজ, সদস্য আবুল বাশার, মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, করোনায় লকডাউন থাকার কারনে অনেক পরিবার খুবই কষ্টে আছেন। বর্তমান সরকারের সময় কোন মানুষ না খেয়ে মারা যাবে না। প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা পরিষদের মাধ্যমে বিগত দিনেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদকে সামনে রেখে খাদ্য সামগ্রীর পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হচ্ছে। খাাদ্য সহায়তা পেয়ে কর্মহীন অসহায় মানুষেরা প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সাধুবাদ জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status