ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছাত্রলীগ নেতা রকি হত্যার আসামি মানিক গ্রেফতার
নুরে শাহী আলম, গাইবান্ধা
প্রকাশ: Friday, 16 July, 2021, 2:03 PM

ছাত্রলীগ নেতা রকি হত্যার আসামি মানিক গ্রেফতার

ছাত্রলীগ নেতা রকি হত্যার আসামি মানিক গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রহমান রকি হত্যা মামলার এজাহারভূক্ত আসামি মানিক মিয়াকে লালমনিরহাট থেকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাত ১০টার দিকে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এ তথ্য জানান।


তার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ নেতা রকি হত্যা মামলার এজাহারভূক্ত চার নম্বর আসামি মানিক মিয়া। সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নবীনগর থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক মিয়া হত্যার ঘটনায় নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। বিকেলে তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


খুন হওয়া রকির বাড়ি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সাইদার রহমান ছেলে। ২০১৫ সাল থেকে রকি ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। গ্রেফতারকৃত মানিক মিয়ার বাড়ি গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ায়।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান জানান, মানিককে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে আদালতে তোলা হবে। এ হত্যা মামলার পলাতক বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, গত রোববার রাতে আশিকুর রহমান রকি জেলা শহরের পুরাতন বাজার থেকে ওষুধ কিনে মোটরসাইকেলে নিজ বাড়ি কঞ্চিপাড়ায় ফিরছিলেন। 


এ সময় শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে কাঞ্চন ও তার সহযোগীরা রকির ওপর হামলা চালান। পরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন রকির বড় ভাই আতিকুর রহমান সরকার গাইবান্ধা সদর থানায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status