ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাকার জন্য অন্যের সন্তান গর্ভে নিয়ে বিপাকে কৃতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 16 July, 2021, 11:37 AM

টাকার জন্য অন্যের সন্তান গর্ভে নিয়ে বিপাকে কৃতি

টাকার জন্য অন্যের সন্তান গর্ভে নিয়ে বিপাকে কৃতি

এক বিদেশি দম্পতির সন্তান হচ্ছিল না। সে জন্য তারা সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণ করতে চান। এ সময় টাকার লোভে সেই সন্তান নিজের গর্ভে ধারণের সিদ্ধান্ত নেন অবিবাহিত যুবতী কৃতি স্যানন। এ কাজে তাকে উৎসাহ দেন পঙ্কজ ত্রিপাঠি।

কিছু দিন পর কৃতির শারীরিক অবয়বে পরিবর্তন আসে। তার বেবিবাম্প চোখে পড়ে স্পষ্ট। এমনই সময়ে সন্তানের আসল বাবা-মা জানান, তারা সন্তানটি নিতে চান না! মহাবিপদে পড়েন কৃতি। এই সন্তান এখন কী করবেন তিনি? নিজের পরিবারের কাছেও বা কী পরিচয় দেবেন? এসব ভেবে তার জীবন অতিষ্ট হয়ে ওঠে।

টাকার জন্য অন্যের সন্তান গর্ভে নিয়ে বিপাকে কৃতি!

এমন গল্পে নির্মিত হয়েছে নেটফ্লিক্সের নতুন সিনেমা ‘মিমি’। নির্মাণ করেছেন লক্ষ্মণ উতেকর। এর কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও কৃতি স্যানন। সিনেমায় দেখা যাবে, বিদেশি দম্পতি চুক্তিভঙ্গের পর কৃতিকে বিয়ে করেন পঙ্কজ।

সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার। হাস্যরসে ভরা সেই ট্রেলার দর্শকদের মনে আগ্রহ তৈরি করেছে। আগামী ৩০ জুলাই নেটফ্লিক্সে ‘মিমি’ মুক্তি পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status