|
সাতক্ষীরায় নকল কসমেটিক কারখানায় অভিযান
আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় নকল কসমেটিক কারখানায় অভিযান এসময় আটক করা হয় ব্যবসায়ী ফয়সাল হোসেন (২৩)কে। সে মুনজিতপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মহসীন হোসেন জানান, এনএসআই এর দেওয়া তথ্যে ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রায় নকল কসমেটিকসসহ ফয়সালকে আটক করা হয়। আটক যুবক এসব পণ্য ঢাকার চক বাজার থেকে কমমূল্যে ক্রয় করে নিয়ে আসেন। পরে বিভিন্ন কোম্পানির লেবেল মেরে বাজারে বিক্রয় করে আসছিলেন। সে সময় তার কাছ থেকে নকল ওলিভওয়েল, গোলাপ পানি, জনসন বেবি পাউডার, বেবি ওয়েল, বডি স্প্রেসহ প্রায় ২০ প্রকারের নকল কসমেটিকস উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
