|
আশুলিয়ায় গরু চোর চক্রের ৫ সদস্যকে আটক
এলানুর হক সুজন, আশুলিয়া (ঢাকা)
|
![]() আশুলিয়ায় গরু চোর চক্রের ৫ সদস্যকে আটক আটকরা হলেন- বগুড়া জেলার কাহালু থানার আড়োলা গ্রামের রমজান আলীর ছেলে আলী আজম (৩০), বগুড়া জেলা সদরের কাঠনালপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মুকুল শেখ (৪৫), একই জেলার শাহাজানপুর থানার আশিকপুর (শাহাপাড়া) গ্রামের মৃত নুর হোসেন মিয়ার ছেলে শাকিল হাসান (২০), নন্দীগ্রাম থানার শহরকুড়ি গ্রামের আহাদ আলীর ছেলে আব্দুল মজিদ (৩৮) ও আশুলিয়ার ধলপুর (সিকদার বাগ) গ্রামের ইমান আলী শেখের ছেলে খোমেজ শেখ (৪০)। তারা সবাই গরু চোর চক্রের সক্রিয় সদস্য। পুলিশ জানায়, গাজীপুরের কাশিমপুর থানার বাগবাড়ি এলাকার রোকনের বাড়ি থেকে দুটি গরু চুরির ষূত্র ধরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন ওর রশিদ ও আসওয়াদুর রহমান জামগড়া, শিমুলতলা ও ধলপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। তারা ঈদুল আযহা ঘিরে গরু চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতো। এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক জোহাব ও হারুন ওর রশিদ জানান, অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে গরু চোর চক্রের ৫ সদস্যকে দুটি গরুসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কবির শেখ নারায়নগঞ্জ থেক গ্রেপ্তার
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২
