ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৪ বছর মোটরসাইকেলে চড়ে খুঁজেছেন অপহৃত সন্তানকে, অবশেষে যেভাবে পেলেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 11:30 PM

২৪ বছর মোটরসাইকেলে চড়ে খুঁজেছেন অপহৃত সন্তানকে, অবশেষে যেভাবে পেলেন

২৪ বছর মোটরসাইকেলে চড়ে খুঁজেছেন অপহৃত সন্তানকে, অবশেষে যেভাবে পেলেন

প্রতি বছর হাজার হাজার শিশু অপহরণের শিকার হয় চীনে। এটি দেশটির বড় একটি সমস্যা। ২৪ বছর আগে এই অপহরণের শিকার হয় সেদেশের দুই বছর বয়সী এক ছেলে সন্তান। এরপর থেকে সেই সন্তানের বাবার যেন ঘুম হারাম। ছেলের খুঁজে চষে বেড়িয়েছেন দেশের আনাচে-কানাচে। মোটরসাইকেলে চড়ে পাড়ি দিয়েছেন দেশের ২০টি প্রদেশের ৫ লাখ কিলোমিটার পথ। এই সময়ে দুর্ঘটনায় হাড় ভেঙেছে, রাস্তায় ডাকাতের কবলে পড়েছেন, ১০টি মোটরসাইকেল ভেঙেছে; কিন্তু কোনোকিছুই তাকে দমাতে পারেনি। সন্তানের ছবির ব্যানার নিয়ে ছুটে বেড়িয়েছেন তিনি। জীবনের জমানো সব সম্পদ তিনি খরচ করেছেন ছেলেকে খুঁজে বের করার এ অভিযানে। কখনও টাকা শেষ হয়ে গেলে রাস্তায় ঘুমিয়েছেন, আবার খকনও ভিক্ষাও করেছেন। অবশেষে বাবার কষ্ট সার্থক হয়েছে। ছেলে খুঁজে পেয়েছেন ২৪ বছর পর। এই বাবার নাম গুয়ো গ্যাংটাং। তার বর্তমান বয়স ৫১ বছর।

চীনের শ্যাংডং প্রদেশের নিজ বাড়ির সামনে থেকেই মানব পাচারকারীরা তার দুই বছর বয়সী ছেলেকে অপহরণ করেছিল। ওই অপহরণের ঘটনা নিয়ে ২০১৫ সালে একটি সিনেমাও তৈরি হয় চীনে। সেই সিনেমায় অভিনয় করেন হংকংয়ের সুপারস্টার অ্যান্ডি লাউ।
চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ডিএনএ পরীক্ষার সাহায্যে গুয়োর ছেলের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এই ডিএনএ পরীক্ষা শনাক্তের পর দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

চায়না নিউজের প্রতিবেদনে বলা হয়, টাকার বিনিময়ে বিক্রির উদ্দেশে শিশু অপহরণের পরিকল্পনা নিয়েই শানডং প্রদেশের বাসিন্দা গুয়ো গ্যাংটাঙয়ের ছেলেকে ১৯৯৭ সালে তুলে নিয়ে গিয়েছিল অপহরণকারীরা। সেদিন বাড়ির সামনেই খেলছিল গুয়ো গ্যাংটাঙের ছেলে। শিশুটিকে দেখতে পেয়ে এক নারী তাকে ধরে নিয়ে কাছের একটি বাস স্টেশনে চলে যায়। সেখানে অপেক্ষায় ছিল ওই নারীর এক সহযোগী। পরে দুইজন একটি বাসে চড়ে শিশুটিকে পাশের হেনান প্রদেশে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়।

সন্তানকে খুঁজতে খুঁজতে চীনের নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করা একটি সংগঠনের বিশিষ্ট সদস্য হয়ে ওঠেন গুয়ো। অন্তত সাতজন বাবা-মায়ের কাছে তাদের অপহৃত সন্তানকে ফিরিয়ে দিতে সহায়তা করেছেন তিনি।

ছেলের খোঁজ পাওয়ার পর বাবা গুয়ো সাংবাদিকদের বলেন, ২৪ বছর পর ছেলেকে খুঁজে পেয়েছি। এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status