ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘আমার লাশ পরিবারকে দিয়েন না’ চিরকুট লেখে যুবকের আত্মহত্যা'
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 4:35 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 13 July, 2021, 4:36 PM

‘আমার লাশ পরিবারকে দিয়েন না’ চিরকুট লেখে যুবকের আত্মহত্যা'

‘আমার লাশ পরিবারকে দিয়েন না’ চিরকুট লেখে যুবকের আত্মহত্যা'

বরিশালের বাকেরগঞ্জে চিরকুট লিখে কারিমুল আলম (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

গত সোমবার সকালে উপজেলার থানার সামনে মিনিস্টার শোরুমের ভেতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আত্মহত্যার আগে ওই যুবক একটি চিরকুট লিখে গেছেন। সেখানে লেখা রয়েছে, ‘আমার আবেগের দাম কেউ দিল না। এত কষ্ট নিয়ে জীবনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমাকে মাফ করে দিয়েন সাজ্জাদ ভাই (শোরুম ম্যানেজার)। মৃত্যুর পরে লাশটি আমার পরিবার থেকে দাবি করা হলেও তাদের দিয়েন না। আমার লাশ মেডিকেলে দান করে গেলোম।’

কারিমুল আলমের বা‌ড়ি ব‌রিশাল নগরীর ভা‌টিখানা এলাকায়। লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ব‌রিশাল শেরে বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে মিনিস্টার শোরুমের ম্যানেজার সাজ্জাদ জানান, কয়েক মাস আগে কারিমুল তাদের এখানে সেলসম্যান হিসেবে কাজ শুরু করে। সোমবার সকালে তিনি দোকানে এসে দেখেন, ভেতর থেকে সাটার বন্ধ। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বা‌কেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন ব‌লেন, কারিমুল শোরুমের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ক‌রেছে। দোকানের ভেতরে তার লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status