ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা টিকা পাবেন যেভাবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 4:30 PM

বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা টিকা পাবেন যেভাবে

বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীরা টিকা পাবেন যেভাবে

বিদেশে পড়তে যাবেন যারা কিংবা মহামারির কারণে বিদেশে অধ্যয়নরত যেসব ছাত্র-ছাত্রী বাংলাদেশে অবস্থান করছেন তাদের করোনাভাইরাসের টিকা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন দিয়ে বলছে, আজ থেকে তারা এ সংক্রান্ত আবেদন গ্রহণ শুরু করেছে।

বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা টিকা পাওয়ার দাবিতে সম্প্রতি বিক্ষোভ-প্রতিবাদ করছিলো।

এরকম প্রেক্ষাপটে মঙ্গলবার গণটিকা কার্যক্রম শুরু হওয়ার পর ছাত্র-ছাত্রীদের ব্যাপারে সিদ্ধান্ত এলো।

তবে শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপে প্রথমে সরাসির টিকার আবেদন করতে পারবে না। এর আগে তাদের একটি আবেদন করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে।


টিকা পেতে যেসব ধাপ অনুসরণ করতে হবে:

১. যারা টিকা নিতে চান তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র যেমন: পাসপোর্ট, ভিসা, বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কনফারমেশন ডকুমেন্ট, ছাত্রত্ব প্রমাণের সনদ, স্টুডেন্ট আইডি ইত্যাদি স্ক্যান করে ২৭শে জুলাইয়ের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইমেইল করতে হবে। ইমেইলের সাবজেক্ট লাইন বা ঠিকানা লেখার অংশে "Application for covid19 vaccination for students studying abroad (passport Number)" লিখতে হবে। ইমেইল ঠিকানা vaccine.coronacell@mofa.gov.bd

২. আবেদনকারীকে একটি গুগল ফর্মও পূরণ করতে হবে। ফর্মটি পাওয়া যাবে এই লিংকে ক্লিক করে।

পররাষ্ট্র মন্ত্রনালয় জানাচ্ছে, যদি আবেদন ঠিকঠাক থাকে এবং কোন তথ্য ভুল না হয়, তাহলে আবেদন করার তিন দিন পর সুরক্ষা পোর্টালে গিয়ে টিকার জন্য নিবন্ধন করা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status