ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মধুমিতায় মজলেন পাকিস্তানি ব্লগার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 4:08 PM

মধুমিতায় মজলেন পাকিস্তানি ব্লগার!

মধুমিতায় মজলেন পাকিস্তানি ব্লগার!

মধুমিতা সরকারের ছবিতে ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছিলেন বরুণ ধবন। এবার প্রতিবেশী দেশ পাকিস্তানের মনও তিনি জয় করে নিলেন। অভিনেত্রীর রিল ভিডিও দেখে মুগ্ধ সে দেশের ব্লগার জাফর আলি।

খবরটি আনন্দবাজার অনলাইনের কাছ থেকে প্রথম জানতে পারেন মধুমিতা। ধন্যবাদ জানানোর পাশাপাশি আপ্লুত অভিনেত্রী।

নেটমাধ্যমে মধুমিতা জনপ্রিয়। নিজের ছবি, ভিডিয়ো ভাগ করে নিলেই নেটাগরিকরা ঝাঁপিয়ে পড়েন তাকে দেখতে। জাফর এর আগে অভিনেত্রীকে দেখেননি। আচমকাই রোববার তার নজরে আসে অভিনেত্রীর বানানো একাধিক রিল ভিডিয়ো। মধুমিতার ঝকঝকে চেহারা, সৌন্দর্য, অভিনয়ের ভঙ্গি দেখে জাফর প্রথমে ভেবেছিলেন, তিনি বলিউড নায়িকা!

পাকিস্তানি ব্লগারের ভুল ভাঙে মধুমিতার মুখে বাংলা কথা শুনে। যদিও তাতে তিনি একটুও হতাশ হননি। বরং প্রত্যেকটি ভিডিও খুঁটিয়ে দেখেছেন। প্রশংসাও করেছেন। বলেছেন, চোখের ইশারা, হাসি, কথা বলার ভঙ্গিতে অভিনেত্রী অনন্য। নিজের ইউটিউবে তিনি একটাই কথা জানতে চেয়েছেন, এত সুন্দরী নায়িকা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন?

জাফরের ব্লগ দেখে খুশি মধুমিতাও। জানিয়েছেন, অতিমারি সুস্থ, স্বাভাবিক পরিবেশ নষ্ট করে দিয়েছে। ক্রমাগত কটাক্ষ, বিদ্বেষে জেরবার অভিনেতা-অভিনেত্রীরা। পাকিস্তানি ব্লগারের এই ভিডিও তার মধ্যেও যেন আশার আলো দেখালো। নিজের দেশের পাশাপাশি প্রতিবেশী দেশের নেটাগরিকেরাও আমায় দেখছেন। ভালোবাসছেন, প্রশংসা করছেন। এটাই বা কম কী?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status