ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
টিকা নিয়ে ‘সুখবর’ দিলেন পররাষ্ট্রমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 12:57 PM

টিকা নিয়ে ‘সুখবর’ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

টিকা নিয়ে ‘সুখবর’ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

কয়েকটি দেশ ও সংস্থা থেকে শিগগিরই আরো ৮৫ লাখ ২০ হাজার ডোজ টিকা পাওয়ার ‘সুখবর’ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, এসব টিকার মধ্যে কোভ্যাক্স থেকে আসবে আররো ৩৬ লাখ ২০ হাজার ডোজ। জাপান ২৯ লাখ, চীন ১০ লাখ এবং ইউরোপীয় ইউনিয়ন ১০ লাখ ডোজ দেবে।

‘সুখবর’ শিরোনামে ফেসবুক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, আমাদের জেনেভা মিশন জানিয়েছে যে, কোভ্যাক্সের মাধ্যমে আরো ৩ মিলিয়ন (ইতোমধ্যে ২৫ লাখ এসেছে।) মডার্নার ভ্যাকসিন পাচ্ছি, শিপমেন্ট রেডি আছে। জাপানিরা ২৫ লাখের পরিবর্তে ২৯ লাখ এস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভ্যাক্সের আওতায় দেবে।

তিনি বলেন, চায়নিজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার ১৫ তারিখে তাসখন্দে সাক্ষাৎ হবে এবং চায়নিজ সরকার আরো ১ মিলিয়ন সিনোফার্ম ভ্যাকসিন উপহার হিসেবে দেবে। ইইউ থেকে ১০ লাখ এবং কোভ্যাক্সের অধীনে আরো ৬ লাখ ২০ হাজার টিকা আগস্টে আসবে।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা এখন ভালো অবস্থানে আছি। একটি লাইনআপ তৈরি করেছি। আমি মনে করি, এখন আর টিকার সংকট থাকবে না এবং কোনো বাধা ছাড়াই টিকা দেওয়ার কর্মসূচি চলবে।

মোমেন বলেন, চুক্তি অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে চীনের সিনোফার্ম থেকে কেনা টিকার ডোজ দেশে আনার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এই তিন মাসের পর চুক্তি সম্প্রসারণ নিয়ে আলোচনা চলছে এবং চীনা পক্ষ জানতে চেয়ে বাংলাদেশের কতটুকু লাগবে। আমরা চুক্তিটি প্রসারিত করব। পরিমাণ সম্পর্কে তাদের জানাতে তারা একটি তারিখ দিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status