ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চীনে ধসে পড়ল কম খরচের হোটেল, নিহত ৮
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 12:49 PM

চীনে ধসে পড়ল কম খরচের হোটেল, নিহত ৮

চীনে ধসে পড়ল কম খরচের হোটেল, নিহত ৮

চীনে একটি হোটেলের কিছু অংশ ধসে পড়ার কারণে আটজন নিহত হয়েছেন। ধ্বংসাবশেষের মধ্যে এখনও নিখোঁজ রয়েছেন ৯ জন।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। সোমবার বিকালে হোটেলটির একটি অংশ ধসে পড়ে।

খবরে বলা হয়, চীনের জিয়াংসু প্রদেশের সুজউ শহরে একটি হোটেলের অংশ ধসেপড়ার পর ঘটনাস্থলে আটজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা  উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ৯ জন নিখোঁজ রয়েছেন।

ধসেপড়া হোটেলটির নাম সিজি কাইইউয়ান।

চীনের সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, উপকূলীয় শহরটির সিজি কাইইউয়ান হোটেলের একটি অংশ ধসেপড়ার ঘটনায় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের একটি দল পাঠিয়েছে।

কেন হোটেলটির অংশ ধসে পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে চীনের গণমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি।

সংবাদমাধ্যমটি উদ্ধার অভিযানের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ থেকে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কম খরচে থাকা যেত সিজি কাইইউয়ান হেটেলে। এটি চালু হয় ২০১৮ সালে। যে অংশটি ধসে পড়েছে সেটি ছিল তিন তলাবিশিষ্ট।

একটি বুকিং ওয়েবসাইট জানিয়েছে, হোটেলটিতে ৫৪টি কক্ষ ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status