ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমার দেখা সেরা মানুষ মেসি: স্কালোনি
আমার দেখা সেরা মানুষ মেসি: স্কালোনি
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 12:59 PM

আমার দেখা সেরা মানুষ মেসি: স্কালোনি

আমার দেখা সেরা মানুষ মেসি: স্কালোনি

লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ ছিল না আগে থেকেই। কোপা আমেরিকা জয়ের পর সর্বকালের সেরার বিতর্কেও অনেক এগিয়ে গেছেন তিনি। তবে শুধু খেলোয়াড় হিসেবে নয়, মানুষ হিসেবেও যে তিনি অনন্য সেটাই যেন তুলে ধরলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

কোপা আমেরিকা জয়ের পর সমগ্র আর্জেন্টিনা ভাসছে আনন্দে। এছাড়া আনন্দে আত্মহারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দেশটির সমর্থকরাও। দলের এমন অর্জনে মেসি স্তুতিতে ভরে গেছে সব জায়গা।

এবারের কোপায় খেলোয়াড় স্বত্বার পাশাপাশি মেসির নেতৃত্বগুণও সবার আলাদাভাবে নজর কেড়েছে। মানুষ হিসেবেও যে তিনি অনন্য, সেটাও মনে করিয়ে দিয়েছেন দলের কোচ।

মেসিকে খুব কাছ থেকেই দেখেছেন স্কালোনি। তিনি এই তারকার বিষয়ে বলেন, মানুষ মেসিকে ভালোবাসে কারণ সে ইতিহাসের সেরা খেলোয়াড়। কিন্তু তারা যদি জানতো আসলে সে কেমন, তাহলে আরো বেশি ভালোবাসতো।

তিনি আরো বলেন, মেসি তারকা হওয়ার পরও এমনভাবে জীবনযাপন করে যা হয়তো আমি পারতাম না। সে আমার দেখা সেরা মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status