ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চীন থেকে আরও ৫০ লাখ টিকা আসছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 July, 2021, 8:54 PM

চীন থেকে আরও ৫০ লাখ টিকা আসছে

চীন থেকে আরও ৫০ লাখ টিকা আসছে

চলতি মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে চীন থেকে আরও ৫০ লাখ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান। আজ সোমবার চীনের ক্ষমতাসীন দল চায়না কমিউনিস্ট পার্টির শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই অ্যাবকা আয়োজিত সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। তিনি বলেন, ‘করোনা টিকার যৌথ উৎপাদনে চীন প্রস্তুত। সরকার অনুমতি দিলেই বাংলাদেশে চীন টিকা উৎপাদন শুরু করবে।’

হুয়ালং ইয়ান বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনা টিকা ও চীনে ফেরার ব্যাপারে অগ্রাধিকার পাবে।’ চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিার্থীদের ক্যাম্পাসে ফেরার ব্যাপারে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস কাজ করছে বলেও জানান হুয়ালং ইয়ান । তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রতিটি দেশের শিক্ষার্থীরাই এ অসুবিধার সম্মুখীন হচ্ছে। এখনই অন্য কোনো দেশের শিক্ষার্থীদেরকে চীনের বিশ্ববিদ্যালয়ে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে না।’

চীনের উপ-রাষ্ট্রদূত আরও বলেন, ‘এটি কেবল বাংলাদেশি শিক্ষার্থী নয়, ভারত, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের শিক্ষার্থীরাও ফিরতে পারছে না। কেউই চীনে যেতে পারছে না। করোনা যেভাবে আঘাত করছে তাতে আমি খুব দ্রুতই এ অবস্থার পরিবর্তনের ব্যাপারে আশাবাদী হতে পারছি না। এমন মহামারি এর আগে আমরা কখনো দেখিনি। কাজেই প্রতিটি দেশই ব্যাপক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। চীন ও চীনা দূতাবাস কাজ করছে। যখনই ভালো সময় আসবে চীনা টিকা ও চীনে ফেরার ব্যাপারে বাংলাদেশি বন্ধুরা ও শিক্ষার্থীরা অবশ্যই অগ্রাধিকার পাবে।’

বাংলাদেশ চীনের স্ট্র্যাটেজিক পার্টনার উল্লেখ করে ইয়ান হুয়ালং ইয়ান বলেন, ‘বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুব মজবুত। চীন বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করতে বদ্ধ পরিকর। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের কল্যাণে বাংলাদেশ, চীন, ভারতসহ অন্যান্য দেশ একত্রে কাজ করবে।’

অ্যাবকার সাধারণ সম্পাদক ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. শাহাবুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাবকার প্রেসিডেন্ট ও চীনে নিযুক্ত সাবেক বাংলাদেশি রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমেরারি অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। বক্তব্য দেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ড. এম শাখাওয়াত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status