ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
অ্যাম্বুলেন্স চালকদের যৌ'ন হয়রানির শিকার নারী চিকিৎসক
নতুন সময প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 July, 2021, 10:15 AM

অ্যাম্বুলেন্স চালকদের যৌ'ন হয়রানির শিকার নারী চিকিৎসক

অ্যাম্বুলেন্স চালকদের যৌ'ন হয়রানির শিকার নারী চিকিৎসক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে বহিরাগত কিছু অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখা হয়। নারী চিকিৎসক ও শিক্ষার্থীরা যাওয়ার সময় প্রায়ই পার্কিং করা এসব অ্যাম্বুলেন্স চালকদের কাছে যৌন হয়রানির শিকার হন। এমন অভিযোগ করেন কলেজ ও হাসপাতালের নারী শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।


শনিবার (১০ জুলাই) এমন অভিযোগ এনে হাসপাতাল চত্বর থেকে বহিরাগত অ্যাম্বুলেন্স স্ট্যান্ড প্রত্যাহার চেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করা হয়েছে।


একই সঙ্গে নারী চিকিৎসকদের উত্ত্যক্তকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। এতে ময়মনসিংহ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।


অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, হাসপাতালের জরুরি বিভাগের সামনে বাইরের অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখা হয়। অ্যাম্বুলেন্স চালকরা প্রায় সময় নারী চিকিৎসকদের যৌন হয়রানি করেন। অবিলম্বে হাসপাতাল চত্বর থেকে বাইরের অ্যাম্বুলেন্স সরানো এবং উত্ত্যক্তকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status