ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেইমারের প্যান্ট ছিঁড়ে ফেলল আর্জেন্টাইনরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 July, 2021, 10:31 AM

নেইমারের প্যান্ট ছিঁড়ে ফেলল আর্জেন্টাইনরা

নেইমারের প্যান্ট ছিঁড়ে ফেলল আর্জেন্টাইনরা

অপরিকল্পিত আক্রমণে খেলার ২২ মিনিটের মাথায় গোল আদায় করে আর্জেন্টাইনরা। যদিও ম্যাচের ১৪ মিনিটে একটা সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে পারেনি নেইমাররা।


তবে নেইমারের আক্রমণ রুখতে গিয়ে আর্জেন্টাইন ডিফেন্ডারের ট্যাকলের সময় প্যান্ট ছিঁড়ে যায় নেইমারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল সে ছবি।


এদিকে ম্যাচের শুরু থেকে দু’দলই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। তবে ২২ মিনিটে লিড নেয় মেসির দল। ডি পলের লং পাস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে স্কোর করেন ডি মারিয়া। ২৯ মিনিটে লিড বাড়ানোর সুযোগ পেয়েছিলো আলবিসেলেস্তেরা। ডি মারিয়ার জোরালো শট রুখে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডাররা।


এর আগে ফাইনালের মঞ্চে শুরুর ১০ মিনিটে দেখা মেলেনি লাতিন আমেরিকার চিরাচরিত দৃষ্টিনন্দন ফুটবল। আর্জেন্টিনা-ব্রাজিল দু’দলের কেউই দর্শকের মন ভরাতে পারেনি। প্রথমবারের মতো বল পেতে মিনিট দশেক অপেক্ষা করতে হয়েছে সুপারস্টার লিওনেল মেসিদের।

এদিকে ম্যাচ শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত ও ফ্রন্টলাইনারদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবলারসহ মাঠে উপস্থিত সবাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status