ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভোমরা স্থলবন্দরে অবৈধ আমদানি পণ্য আটক
আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 10 July, 2021, 11:10 PM

ভোমরা স্থলবন্দরে অবৈধ আমদানি পণ্য আটক

ভোমরা স্থলবন্দরে অবৈধ আমদানি পণ্য আটক

সাতক্ষীরার ভোমরা বন্দরে ভারত থেকে ক্যাপসিকাম আমদানির ঘোষণা দিয়ে পাচারকৃত বিপুল পরিমান ওষুধ, সিগারেট ও মোবাইল সেট আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সরকারি পার্কিং এ শুল্ক গোয়েন্দা সংস্থার একটি দল এসব আটক করে। মামুন ট্রেডার্স নামের একটি সিএন্ডএফ এজেন্ট এর লাইসেন্স ভাড়া নিয়ে এই ক্যাপসিকাম ভারত থেকে বাংলাদেশে এনে খালাস করাচ্ছিল সিএন্ডএফ খালিদ হোসেন শান্ত।

ভারতীয় ওই ট্রাকে (ডব্লিউবি- ৪১০৬৯৮৩) ছিল ৮২ কার্টুন ক্যাপসিকাম। বগুড়ার সিদ্ধার্থ এন্টারপ্রাইজ ওই মালের আমদানিকারক। সন্ধ্যায় তল্লাশি অভিযান চলাকালে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আমির মামুন জানান, কয়েকটি কার্টুন খুলে বেশ কিছু পরিমান ওষুধ ও ৬৪টি ভারতীয় মোবাইল সেট পাওয়া গেছে। এখনও সবগুলি কার্টুন খুলতে বাকি রয়েছে। পরে আরও বিস্তারিত জানানো যাবে, গণনা চলছে।

এ ব্যাপারে সিএড এফ এসোসিয়েসানের সেক্রেটারি মো: মোস্তাফিজুর রহমান নাছিমের সাথে মুঠোফোনে কথা বললে, তিনি বলেন লক ডাউনের কারনে পোটে যাইনি। তবে অবৈধ পণ্য ডুকেছে তিনি নিশ্চিত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status