ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আবারও ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৪৯ বাংলাদেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 10:48 PM

আবারও ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৪৯ বাংলাদেশি

আবারও ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৪৯ বাংলাদেশি

তিউনিসিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৪৯ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে। ১৬ থেকে ৫০ বছর বয়সের এসব অবৈধ অভিবাসী লিবিয়া থেকে ইউরোপ যাত্রা করেছিলেন। গত বৃহস্পতিবার তাঁদের উদ্ধার করা হয়েছে।

তিউনিসিয়ার নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপ গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে।

তিউনিসিয়ার নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ৪৯ জন বাংলাদেশি ৫ জুলাই লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপ যেতে ভূমধ্যসাগরে একটি নৌকায় চড়ে বসেন। যাত্রার তিন দিন পর তিউনিসিয়ার জারজিস উপকূল থেকে ৮০ মাইল দূরে নৌকাটি ভেঙে গেলে ওই ৪৯ জন বাংলাদেশি একটি তেলের ট্যাংকারে আশ্রয় নেন। সেখান থেকে তিউনিসিয়ার নৌবাহিনীর একদল সদস্য তাঁদের উদ্ধার করে জারজিসে নিয়ে যান। পরে তাঁদের সেখান থেকে বেন গুয়ারদানে এল টেফ শহরে স্থানান্তরিত করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ৩ জুলাই লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বাংলাদেশ, মিসরসহ ৪টি দেশের অন্তত ৪৩ জন অভিবাসী ও শরণার্থীসহ ভূমধ্যসাগরে একটি বিধ্বস্ত নৌকা ডুবে যায়। বাংলাদেশিসহ ওই ৪৩ জনের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status