ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকায় লকডাউন অমান্য করায় গ্রেপ্তার ৭৯১
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 10 July, 2021, 9:06 PM

ঢাকায় লকডাউন অমান্য করায় গ্রেপ্তার ৭৯১

ঢাকায় লকডাউন অমান্য করায় গ্রেপ্তার ৭৯১

করোনা সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৭৯১ জনকে গ্রেপ্তার এবং ২১২ জনকে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১০ জুলাই) লকডাউনের দশম দিনে তাদের গ্রেপ্তার ও জরিমানা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগ রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারি, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৭৯১ জনকে গ্রেপ্তার এবং মোবাইল কোর্টের মাধ্যমে ২১২ জনকে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, ডিএমপি ট্রাফিক কর্তৃক ৩৬১টি গাড়িকে ৯ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status