ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ঘরে ঢুকে হাত বেঁধে কিশোরীকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 8 July, 2021, 3:59 PM

ঘরে ঢুকে হাত বেঁধে কিশোরীকে ধর্ষণ

ঘরে ঢুকে হাত বেঁধে কিশোরীকে ধর্ষণ

ভোলার চরফ্যাশন উপজেলায় রাতের আঁধারে হাত বেঁধে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই কিশোরীর মা বুধবার বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় আনোয়ার ও রিয়াজ নামে দুই যুবককে আসামি করে মামলা করেছেন।

গত ৫ জুলাই রাতে নজরুলনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ওই কিশোরীর বসতঘরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আনোয়ার একই গ্রামের শামছু প্যাদার ছেলে ও রিয়াজ আনিছ প্যাদার ছেলে।

নির্যাতনের শিকার ওই শিশুর মা জানান, গত ৪ জুলাই রাতে ওই কিশোরীর মা তার ভাশুরের নবজাতক সন্তানকে দেখতে যান। তার বাবা মাছ ধারার কাজে নদীতে ছিলেন। ছোট দুই শিশুসন্তানকে নিয়ে তার মেয়ে একই ঘরে ছিলেন। গভীর রাতে প্রতিবেশী দুই যুবক বসতঘরের পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে তার ১২ বছর বয়সী মেয়েকে হাত বেঁধে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এলে ধর্ষকরা পালিয়ে যায়।

খবর পেয়ে তিনি বাড়ি ফিরে এসে প্রতিবেশীদের সহায়তায় হাত বাঁধা মেয়েকে উদ্ধার করেন। এ ঘটনার পর দিন তিনি বাদী হয়ে দুই যুবককে আসামি করে দক্ষিণ আইচা থানায় মামলা করেন।

দক্ষিণ আইচা থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, এ ঘটনায় মামলা করে ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status